দেশে সাফল্যের পর এবার আন্তর্জাতিক পরিসরে যাচ্ছে মালিক। আগামী ১২ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অভিনেতা আরিফিন শুভ।

১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, আয়োজনে রয়েছে বংগোজ ফিল্মস। এরপর মেলবোর্ন ও অ্যাডিলেডেও বিশেষ প্রদর্শনী হবে, যেখানে উপস্থিত থাকবেন আরিফিন শুভ।
প্রিমিয়ারে দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ এবং সরাসরি মতবিনিময় করবেন তিনি। দেশে মুক্তির পর থেকেই মালিক ভালো সাড়া ফেলেছে এবং নতুন হলে প্রদর্শনীও বাড়ছে।
ভিডিও বার্তায় আরিফিন শুভ অস্ট্রেলিয়ার দর্শকদের হলে এসে পরিবার-বন্ধুদের সঙ্গে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।