কামড়ে কান ছিঁড়ল মাসুদ, ফিরছে ‘সুড়ঙ্গ’

Share

২০২৩ সালের আলোচিত সিনেমা সুড়ঙ্গ–এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফী। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সুড়ঙ্গ-২।

প্রকাশিত টিজারে দেখা গেছে, ‘মাসুদ’ চরিত্রে আফরান নিশো এবার আরও ভয়ংকর রূপে ফিরছেন। সুড়ঙ্গ কেটে টাকা চুরি করা মাসুদ এখন প্রভাবশালী মাফিয়া; এক দৃশ্যে তাকে একজনের কান কামড়ে ছিঁড়ে ফেলতেও দেখা যায়।

নির্মাতাদের ভাষ্য, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। বড় পরিসর, আধুনিক প্রযুক্তি ও নতুন চমক নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।

রায়হান রাফী জানান, ‘সুড়ঙ্গ-২’ শুধু সিক্যুয়েল নয়, এটি তাঁর চলচ্চিত্র ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে। অন্যদিকে আফরান নিশো বলেন, ‘মাসুদ’ তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, আর নতুন কিস্তিতে দর্শকদের জন্য থাকছে আরও বড় চমক।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অভিনয়শিল্পী ও শুটিং–সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।