নতুন সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা জয়া আহসানের

Share

জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।

এটি ২০২৩ সালের প্রশংসিত সিনেমা অর্ধাঙ্গিনী-এর সিকুয়েল। আগের ছবির মতো এবারও প্রধান চরিত্রে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং জয়া আহসান। নতুন সংযোজন হিসেবে আছেন ইন্দ্রাশিস রায়।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রথম ছবির ঘটনার প্রায় দুই বছর পর একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। মেঘনার সন্তান টিকলিকে ঘিরে নতুন সংকট তৈরি হবে, যা গল্পে আনবে গুরুত্বপূর্ণ মোড়।

জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী’ ছিল একটি পরিণত ও দর্শকপ্রিয় গল্প। সেই সফল ছবির সিকুয়েলের অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু উপহার দেওয়ার চ্যালেঞ্জ নিয়েই কাজ করেছেন।