চমকের পর চমক, অপুর পর এবার সাকিবের পালা

Share

চ্যানেল আইয়ের এক বিশেষ অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে রোজ গোল্ড এডিশনের একটি রোলেক্স ঘড়ি তুলে দেন ফরিদুর রেজা সাগর। প্রায় ৭২ লাখ টাকা মূল্যের এই বিলাসবহুল উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা।

শাকিব জানান, এমন একটি ঘড়ি কেনার ইচ্ছা তাঁর ছিল বেশ কিছুদিন ধরেই। তবে উপহার হিসেবে এত মূল্যবান ঘড়ি পাওয়া তাঁর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি বলেন, শিল্পীদের প্রতি এমন সম্মান ও ভালোবাসা দেখানো ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পক্ষেই সম্ভব।

এর আগে একইভাবে সম্মাননা হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে একটি স্বর্ণের কলস উপহার দিয়েছিলেন ফরিদুর রেজা সাগর। সেই উপহারকেও নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় প্রাপ্তি বলে উল্লেখ করেছিলেন অপু ।