আমাকে শেষ করতে সবাই এক হয়েছিল, অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্যে শুরু তুমুল আলোচনা

Share

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী থিরুভোথু দাবি করেছেন, একসময় তাঁকে চলচ্চিত্রজগত থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সামাজিক ও শিল্প–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মুখ খোলার পর থেকেই ট্রলিং, ব্যক্তিগত আক্রমণ, এমনকি প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে।

পার্বতীর অভিযোগ, প্রভাবশালী কিছু মহল তাঁকে কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেছে এবং এর ফলে কয়েকটি বড় বাজেটের ছবির সুযোগও হারিয়েছেন তিনি। তাঁর ভাষায়, “অনেক সময় মনে হতো, একটি শক্তিশালী ব্যবস্থার বিরুদ্ধে আমি একাই লড়ছি।”

তবে সব বাধা সত্ত্বেও পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন তাঁকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। পার্বতীর মতে, সত্যের পক্ষে কথা বলা কখনোই বন্ধ করা উচিত নয়।

টেক অফ, উয়ারে, বেঙ্গালুরু ডেজ–এর মতো প্রশংসিত ছবির এই অভিনেত্রী বলেন, “কিছু সময় মনে হয়েছিল সবাই আমাকে থামিয়ে দিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত বুঝেছি, ভয়কে জয় করেই এগিয়ে যেতে হয়।”