বেনজীরের গ্রেফতারে উচ্ছ্বসিত পরীমনি, জানালেন আনন্দের কারণ

Share

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার ঢেউ ওঠে। সেই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়িকা পরীমনিও।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে পরীমনি মাত্র এক শব্দে প্রতিক্রিয়া জানান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘মজা’। সংক্ষিপ্ত এই মন্তব্যই নেটদুনিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে।

অনেকের ধারণা, অতীতে আলোচিত বোটক্লাব-সংক্রান্ত ঘটনার সঙ্গে বেনজীর আহমেদের নাম জড়ানো এবং সেই সময় পরীমনির নানা আইনি জটিলতার কারণে অভিনেত্রী এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।