ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে বিশ্ব, তখন প্রিয় দলকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। তিনি জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে পারশা বলেন, পরিবারের মাধ্যমেই আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার শুরু। বিশেষ করে বড় ভাইয়ের আর্জেন্টিনা-প্রেম তাকে প্রভাবিত করেছিল।
তার ভাষায়, ছোটবেলায় বড় ভাইকে আর্জেন্টিনার বড় বড় পতাকা নিয়ে আসতে এবং বাসাজুড়ে সেগুলো টাঙাতে দেখতেন। সেখান থেকেই দলটির প্রতি আলাদা এক টান তৈরি হয়, যা আজও অটুট রয়েছে।
আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ নিয়েও কথা বলেন এই শিল্পী। তার মতে, দুই দলের ম্যাচ মানেই সমর্থকদের বাড়তি উন্মাদনা, আলোচনা আর মজার প্রতিদ্বন্দ্বিতা, যা ফুটবলকে আরও উপভোগ্য করে তোলে।