‘বসন্তের কোকিল’-এর দারুণ সূচনা, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ অন্তর কখন

Share

জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা নতুন রোম্যান্টিক ড্যান্স ট্র্যাক ‘বসন্তের কোকিল’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি মুক্তির প্রথম দিনেই ৮১ হাজারের বেশি ভিউ অর্জন করে দারুণ সাড়া ফেলেছে। প্রাণবন্ত সুরের পাশাপাশি মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর পারফরম্যান্সও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

গানটির কথা লিখেছেন রণক রায়হান, আর সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর পর এটি তার আরেকটি নতুন আয়োজন। সিঁথি সাহা বলেন, গানটির সুর, কথা ও ভিডিও তাকে ভীষণ আনন্দ দিয়েছে। দর্শকদের ইতিবাচক সাড়া তাকে অনুপ্রাণিত করছে এবং তিনি আশা করছেন, ‘বসন্তের কোকিল’ দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে। ভিডিওটিতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ; পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।