সপ্তাহে কোটি টাকার পারিশ্রমিক, সৌরভ-দেবকে ঘিরে তুলনা

Share

দীর্ঘ বিরতির পর রোববার (৫ জুলাই) নতুন রূপে ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। এবার সঞ্চালকের আসনে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন টলিউড সুপারস্টার দেব।

শোনা যায়, শেষ সিজনে সৌরভ প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন, আর একটি পূর্ণ সিজন থেকে তাঁর আয় দাঁড়াত ২৫–২৮ কোটি টাকার মতো। তবে পারিশ্রমিক নিয়ে মতপার্থক্যের কারণে তিনি শো থেকে সরে দাঁড়ান।

এরপর সৌরভকে নতুন রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’–তে যুক্ত করার খবরও আসে, যেখানে চার বছরের চুক্তিতে তাঁর বাৎসরিক আয় প্রায় ১২৫ কোটি টাকা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

অন্যদিকে ‘দাদাগিরি’র নতুন সিজনে দেবকে সঞ্চালক হিসেবে আনা হয়েছে। টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, তিনি প্রতি এপিসোডে প্রায় ৮–১০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

সৌরভের শূন্যস্থান দেব কতটা পূরণ করতে পারেন এবং দুই তারকার রিয়েলিটি শো–র এই নতুন প্রতিযোগিতা কতটা জমে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।