অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পাওয়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার নতুন ওয়েব ফিল্ম ‘টিলটিপ’ নিয়ে আসছেন। নির্মাতা শরিফুল আবির পরিচালিত এই ফিল্মের ডাবিংয়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করে সুনেরাহ নিজেই নতুন কাজের আভাস দিয়েছেন।
ভিডিওর সঙ্গে তাঁর ছোট্ট বার্তা ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। যদিও এখনো গল্প, চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম বা মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি, তবে ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে থাকায় শিগগিরই ফার্স্ট লুক বা টিজার আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বড়পর্দা, নাটক ও ওটিটির পাশাপাশি সুনেরাহ একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সম্প্রতি তাঁর অভিনীত নাটক ‘ঝরা বকুল’-এ মনিরা চরিত্রটিও দর্শকের প্রশংসা পেয়েছে।