বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে মঞ্চ মাতাবেন বিবার, শাকিরা ও বিটিএস

Share

চলতি বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবল নয়, সংগীতের দিক থেকেও হতে যাচ্ছে বিশেষ আকর্ষণীয়। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইম শোতে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।

ফিফার আয়োজনে ১১ মিনিটের বিশেষ এই অনুষ্ঠানে থাকবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পাশাপাশি পারফর্ম করবেন আফ্রোবিটস তারকা বার্না বয় এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে, যা শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যবহার করা হবে। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে থাকছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’–এর শিল্পী শাকিরা ও বার্না বয়ও থাকছেন এই আয়োজনে। এছাড়া জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’–এর কারমিট দ্য ফ্রগ ও মিস পিগি চরিত্রও দেখা যাবে হাফ টাইম শোতে।