বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Share

টলিউড অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ এবং পরবর্তীতে রাজ্য সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

এসব ঘটনার পর থেকেই গুঞ্জন উঠেছে, প্রসেনজিৎ কি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন? যদিও এ বিষয়ে অভিনেতা কিংবা বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকলেও প্রসেনজিৎকে কখনো সরাসরি রাজনীতিতে দেখা যায়নি। তাই তাকে ঘিরে চলা এই জল্পনা রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে সমানভাবে আলোচনার জন্ম দিয়েছে।