২০১৩ সালের ‘আশিকি ২’–এর রাহুল জয়কর চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন আদিত্য রায় কাপুর। দীর্ঘ বিরতির পর আবারও একটি বড় মাপের মিউজিক্যাল লাভ স্টোরিতে ফিরছেন তিনি।
পরিচালক মিলাপ মিলন জাভেরির নতুন ছবিতে আদিত্যকে দেখা যাবে এক ভিন্ন ধরনের চরিত্রে। টি-সিরিজের ব্যানারে প্রযোজিত এই সিনেমার শুটিং ২০২৬ সালের শেষ দিকে শুরু হওয়ার কথা, মুক্তি পেতে পারে ২০২৭ সালে।
নির্মাতাদের মতে, এটি শুধু প্রেমের গল্প নয়; এর সঙ্গে থাকবে অ্যাকশন, তীব্র আবেগ ও চরিত্রের জটিলতা। ‘আশিকি ২’র মতো রোমান্টিক ইমেজের বাইরে গিয়ে এবার আদিত্যকে দেখা যাবে আরও শক্তিশালী ও আক্রমণাত্মক ভূমিকায়।
পরিচালক জানান, গভীর আবেগের প্রেমের গল্পে আদিত্যর পর্দা উপস্থিতি দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই এই চরিত্রের জন্য তাঁকেই বেছে নেওয়া হয়েছে।
প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে আদিত্যের এটি আরেকটি বড় সহযোগিতা। নতুন এই সিনেমায় ‘আশিকি ২’র আবেগের সঙ্গে অ্যাকশনের নতুন মাত্রা যোগ হবে বলেই আশা করছেন নির্মাতারা।