রাজেশের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন ব্যক্তিগত সহকারী

Share

বলিউড অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া মাকড়সার কামড়ের খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী শুভাশিস পাণ্ডা।

তিনি জানান, রাজেশ শর্মা বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তাঁর অবস্থা আগের চেয়ে ভালো। হায়দরাবাদে শুটিংয়ের সময় কোনো মাকড়সার কামড়ের ঘটনা ঘটেনি। বরং উচ্চ রক্তশর্করার কারণে তাঁর পায়ের ত্বকে সংক্রমণ তৈরি হয়েছে।

শুভাশিস বলেন, কয়েক দিন আগে হঠাৎ পায়ে সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সংক্রমণ শরীরের ভেতরে ছড়িয়ে পড়েনি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে রাজেশের অসুস্থতা নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে তাঁর সহকারী প্রকৃত পরিস্থিতি জানিয়ে আশ্বস্ত করেন।