বাংলাদেশি–কানাডীয় চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা কানাডার মর্যাদাপূর্ণ লিও অ্যাওয়ার্ডস ২০২৬-এ বড় সাফল্য অর্জন করেছেন। তার পরিচালিত কম্পিউটার অ্যানিমেশন চলচ্চিত্র ‘আফটার আস’ চারটি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা অ্যানিমেশন প্রোগ্রাম, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা শব্দ পরিকল্পনাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে। ‘লেগো: ডিজনি ফ্রোজেন’, ‘লেগো মার্ভেল অ্যাভেঞ্জার্স’, ‘স্নুপি প্রেজেন্টস’ ও ‘ডায়েরি অব আ উইম্পি কিড’-এর মতো আন্তর্জাতিক প্রযোজনাকে পেছনে ফেলেই এই অর্জন এসেছে।
পুরস্কার জয়ের পর ওয়াহিদ ইবনে রেজা জানান, ছোটবেলায় কোনো প্রতিযোগিতায় না জিতেও মায়ের দেওয়া একটি খেলনা গিটারই ছিল তার প্রথম ‘পুরস্কার’, যা পরে ফিরিয়ে দিতে হয়েছিল। সেই স্মৃতি মনে রেখেই তিনি বলেন, এবার লিও অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে জয় তার জন্য বিশেষ আনন্দের। বাংলাদেশি নির্মাতাদের আন্তর্জাতিক অ্যানিমেশন অঙ্গনে এমন সাফল্য দেশের সৃজনশীল অ্যানিমেশন শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।