ইনস্টাগ্রামে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিটিএস তারকা ভি। তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা পৌঁছেছে ৭ কোটি ৫০ লাখে। দক্ষিণ কোরিয়ার পুরুষ তারকাদের মধ্যে ফলোয়ারের দিক থেকে শীর্ষে রয়েছেন তিনি।
বিশ্বের পুরুষ পপ তারকাদের তালিকায় ভির অবস্থান দ্বিতীয়, যেখানে প্রথম স্থানে আছেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। ২০২১ সালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালুর পর থেকেই দ্রুত জনপ্রিয়তা পান ভি। মাত্র ৪৩ মিনিটে ১০ লাখ এবং পাঁচ ঘণ্টারও কম সময়ে এক কোটি অনুসারী অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।
সম্প্রতি বিটিএসের ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুর এবং বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে ভি আবারও আলোচনায় এসেছেন। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা ও ভক্তদের ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিফলিত হচ্ছে।