‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মুকুট জিতলেন ওয়াফিয়া

Share

প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্য উদযাপনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে আয়োজিত গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম জুই। ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই আয়োজনের চূড়ান্ত পর্বে অংশ নেন সেরা আটজন। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, র‌্যাম্প পারফরম্যান্স ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, আচল আঁখি, জয় চৌধুরীসহ অনেকে। আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস সাইজ নারীদের প্রতিভা ও আত্মবিশ্বাসকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।