বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন অভিনেতা তৌসিফ

Share

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের বন্যার্তদের জন্য আর্থিক অনুদান দিয়েছেন তিনি।

অভিনেতার ভক্ত মোহাম্মদ ইমনের নেতৃত্বে পরিচালিত ত্রাণ কার্যক্রমে এই অনুদান দেওয়া হয়। জানা গেছে, প্রায় এক হাজার মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের জরুরি সামগ্রী নিয়ে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, দুর্যোগের সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, সেভাবেই সবার এগিয়ে আসা উচিত। নিজের এই ছোট্ট উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে অনুপ্রাণিত করবে বলেই তিনি আশা প্রকাশ করেন।