ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন টলিউড অভিনেত্রীর পিএ

Share

হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সহায়ক (পিএ) অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগকারী নারী থানায় লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ মামলা গ্রহণ করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছে।

ঘটনাটি জানার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অর্ঘ্য মুখোপাধ্যায়কে তার ম্যানেজারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

অভিনেত্রীর এই পদক্ষেপের পর তিনি জানিয়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।