বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। এক পডকাস্টে হাস্যরসের সঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগই পাইনি।’
দীঘির ভাষ্য, স্কুলজীবনে পরিবারের কঠোর নজরদারি ও নানা বিধিনিষেধের কারণে প্রেম করার মতো সুযোগ বা পরিবেশ তৈরি হয়নি। এর আগে তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠলেও, সেগুলোকে তিনি বরাবরই ভিত্তিহীন বলে দাবি করেছেন। 