মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক

Share

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে ঘিরে। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগপত্র জমা দেন কোয়েল। এরপরই ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে শুরু হয় বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা।

এর আগে তৃণমূলের কয়েকজন সাংসদ দল ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কোয়েলের পদক্ষেপও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে বিজেপিতে যোগদানের বিষয়ে এখনো কোয়েল মল্লিক বা দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।