কলকাতার ‘চালচিত্র ২’-এ বাংলাদেশের চঞ্চল

Share

টলিউডে আবারও দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। প্রতীম ডি গুপ্তর আলোচিত ছবি চালচিত্র-এর দ্বিতীয় অধ্যায় এবার সিনেমা নয়, আসছে সিরিজ আকারে। আর এই সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল।

২০২৪ সালে মুক্তি পাওয়া চালচিত্র-এর মাধ্যমে টলিউডে অভিষেক হয় বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এবার চালচিত্র ২-এ গল্প এগোবে সিরিয়াল কিলারকে ঘিরে, যেখানে নতুন মাত্রা যোগ করবেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল নিজেও সিরিজে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। আগের মতো এবারও তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। শুটিং শুরু হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে দুর্গাপূজায় ওটিটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।