কোটি টাকার তারকা দিলজিৎ, সিনেমার পারিশ্রমিক নিলেন মাত্র ১ রুপি!

Share

বহু আলোচনার পর মুক্তি পেলেও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওটিটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে হানি ত্রেহানের সতলুজ। সরকারি চাপের কারণে ছবিটি সরানো হয়েছে বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে চলছে বিতর্ক।

এর মধ্যেই নির্মাতা জানিয়েছেন, ছবির মূল চরিত্রে অভিনয়ের জন্য দিলজিৎ দোসাঞ্জ মাত্র ১ রুপি পারিশ্রমিক নিয়েছেন। মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার চরিত্রে অভিনয় করাকে তিনি সম্মানের বিষয় মনে করেছিলেন, তাই পারিশ্রমিক নেওয়া ঠিক হবে না বলেই এমন সিদ্ধান্ত নেন বলে জানান নির্মাতা।

দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে থাকা সতলুজ-এ পাঞ্জাবের এক অস্থির সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। এর আগে সেন্সর বোর্ডের আপত্তি, একাধিক কাট ও নাম পরিবর্তনের পর ছবিটি মুক্তির পথ পেয়েছিল।