ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রিয় দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেতা ইরফান সাজ্জাদও।
সেমিফাইনাল জয়ের পর সামাজিকমাধ্যমে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজার ছলে লিখেছেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি।’
তার এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও ব্রাজিল সমর্থকরাও মজার ছলে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ওপর আস্থা প্রকাশ করে ইরফান বলেছিলেন, দলটি তারকা নির্ভর না হলেও ঐক্য ও ধারাবাহিকতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী ২০ জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।