পরীমনি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পুনরায় বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন এই ঢালিউড তারকা।
এই ঘোষণার পর আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে জানান, পরীমনির বিয়ে হলে ভাই হিসেবে তিনি অনুষ্ঠানের সব খরচ বহন করবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি ভুলের জন্য পরীমনির কাছে ক্ষমা চেয়ে তা পেয়েছেন।
এর আগে আর্জেন্টিনার ম্যাচের আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, দলটি শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন। পরে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেইনকে উদ্দেশ করে রসিকতা করে লেখেন, “হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”
পরীমনির এই পোস্ট এবং জয়ের ঘোষণাকে ঘিরে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা