তুর্কি অভিনেত্রীর মৃত্যু রহস্যের অবসান, ময়নাতদন্তে মিলল কারণ

Share

গত মাসে মারা যাওয়া তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী এজে ইরতেমের মৃত্যুর রহস্যের অবসান হয়েছে। পরিবারের পক্ষ থেকে হৃদ্‌রোগে মৃত্যুর কথা বলা হলেও চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য।

তুরস্কের রাষ্ট্রীয় ফরেনসিক সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালকোহল বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়েছে। পাশাপাশি তার শরীরে কিছু ওষুধের উপাদানও পাওয়া গেছে, যা অ্যালকোহলের সঙ্গে মিশে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে।

১৫ জুন ইস্তাম্বুলের নিজ বাসায় মারা যান ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। শুরুতে মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও চূড়ান্ত প্রতিবেদনে সরকারি ভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়েছে।

২০১৪ সালে অভিনয় শুরু করা এজে ইরতেম ‘ওয়ান লাভ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় তুর্কি সিরিয়ালে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।