ক্যানসারের যন্ত্রণা কীভাবে কাটিয়েছিলেন, মুখ খুললেন সঞ্জয়

Share

ফুসফুসের স্টেজ ফোর ক্যানসারের কঠিন সময় পেরিয়ে আসা অভিনেতা সঞ্জয় দত্ত আবারও নিজের লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এক আলোচনায় তিনি জানান, ভয় না পেয়ে সাহস ও মানসিক শক্তি নিয়েই এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন।

সঞ্জয়ের মতে, জীবনে যত বড় সমস্যাই আসুক, তা থেকে পালিয়ে না গিয়ে সাহসের সঙ্গে মুখোমুখি হওয়া জরুরি। ক্যানসারের চিকিৎসার সময় কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়া ছিল তার জন্য সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। তবুও ইতিবাচক মনোভাব ধরে রেখে তিনি লড়াই চালিয়ে গেছেন।

২০২০ সালে সঞ্জয় দত্তের ফুসফুসের স্টেজ ফোর ক্যানসার ধরা পড়ে। মুম্বাইয়ে চিকিৎসার পর একই বছরের অক্টোবরে তিনি ক্যানসারমুক্ত হওয়ার খবর জানান। এরপর থেকেই নিজের অভিজ্ঞতার মাধ্যমে ক্যানসার আক্রান্তদের সাহস জোগানোর চেষ্টা করে আসছেন এই অভিনেতা।