দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখনও কাজের ব্যস্ততা থেকে দূরে সরে যাননি। গর্ভাবস্থার শেষ পর্যায়েও আসন্ন সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতে দিন-রাত কাজ করছেন তিনি।
জানা গেছে, পরিচালক অ্যাটলির এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন দীপিকা। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করতেই রাতের শিফটেও অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন অভিনেত্রী। তবে চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় সতর্কতা মেনেই কাজ করছেন তিনি।
কাজের প্রতি দীপিকার এই নিষ্ঠা প্রশংসা কুড়িয়েছে শুটিং ইউনিটের কাছেও। এর আগে প্রথম সন্তান দুয়ার জন্মের পরও পেশা ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
‘রাকা’ ছাড়াও শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। রণবীর সিংয়ের সঙ্গে ২০১৮ সালে বিয়ের পর ২০২৪ সালে প্রথম কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি।