গভীর রাতের ভাবনা থেকে এআই চমক, নতুন উদ্যোগে জ্যাকুলিন

Share

প্রযুক্তির নতুন দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে নিজের এআইচালিত ডিজিটাল রূপ উন্মোচন করছেন তিনি।

এই ভার্চুয়াল জ্যাকুলিনের মাধ্যমে ভক্তরা জানতে পারবেন তার পছন্দের বই, জীবনের অভিজ্ঞতা, গভীর রাতের ভাবনা ও ব্যক্তিগত উপলব্ধির নানা গল্প। ‘বুক ক্লাব’ ও ‘২ এএম থটস’ নামে বিশেষ বিভাগে থাকবে তার চিন্তা ও অনুপ্রেরণার কথা।

গ্যালারি৫-এর তৈরি এই এআই অবতার শুধু জ্যাকুলিনের কণ্ঠ বা চেহারার অনুকরণ নয়, বরং তার ব্যক্তিত্ব ও জীবনদর্শন তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

জ্যাকুলিনের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সব অনুভূতি প্রকাশ করা সম্ভব হয় না। এই উদ্যোগের মাধ্যমে নিজের আরও কিছু অজানা ভাবনা ও অভিজ্ঞতা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হবে।