আদালতে হাজিরের নির্দেশ, মামলা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

Share

প্রতারণার মামলার অভিযোগ নিয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, বিষয়টি আইনি পথেই মোকাবিলা করবেন।

অভিযোগের সূত্রে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৯ হাজার টাকার একটি শাড়ি নেওয়া ও প্রচারণার শর্ত পূরণ না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত ইতোমধ্যে তাকে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে তিশা বলেন, দীর্ঘ ১২-১৪ বছরের ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করতে অনেক পরিশ্রম করেছেন। সামান্য অর্থের জন্য নিজের সম্মান বা ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবেন—এমন অভিযোগ তিনি মানতে পারছেন না।

অভিনেত্রীর দাবি, বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তানজিন তিশা। তার প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।