আদনান আল রাজীবের সিনেমার নায়ক সিয়াম

Share

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে সাফল্যের পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। প্রেমের গল্পভিত্তিক নিজের প্রথম সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এরই মধ্যে নির্মাতা ও অভিনেতার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। তবে নির্মাতা বা সিয়ামের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিনেমাটির নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ ‘রাক্ষস’ সিনেমায় দেখা যাওয়া সিয়াম এই ছবির মাধ্যমে আবারও রোমান্টিক চরিত্রে বড় পর্দায় ফিরছেন।

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো আলোচিত কাজের পর আদনান আল রাজীবের প্রথম সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন বেশ উঁচুতে।