ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জনের মধ্যেই তিনি ফেসবুকে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন।
সাদা-সবুজ-নীল প্রিন্টের সালোয়ার-কামিজে প্রকৃতির মাঝে তোলা ছবিগুলোর ক্যাপশনে পূজা লিখেছেন, “Becoming a better version of myself, one smile at a time”। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া ও প্রশংসা পেয়েছে।
এদিকে শোবিজ অঙ্গনে তার বাগদান নিয়ে নানা আলোচনা চললেও এ বিষয়ে পূজার কাছ থেকে কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ে করলে তা কখনো গোপন করবেন না; সবাইকে জানিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন।