‘রাম’-এর প্রশংসায় মুগ্ধ ‘রাবণ’ যশ

Share

ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি ‘রামায়ণ’। প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত দুই পর্বের ছবিটির প্রথম অংশ মুক্তি পাবে নভেম্বরে, আর ২৪ জুলাই প্রকাশ হবে ট্রেলার।

ট্রেলার উন্মোচন উপলক্ষে নয়াদিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রাবণ’ চরিত্রের অভিনেতা যশ। তিনি বলেন, এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে গর্বিত এবং প্রযোজক নমিত মালহোত্রাকে ধন্যবাদ জানান।

সহশিল্পীদের প্রশংসা করে যশ বলেন, রণবীর কাপুর ‘রাম’ চরিত্রে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন, আর সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিতে আরও রয়েছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, অরুণ গোবিল, লারা দত্ত ও রাকুলপ্রীত সিং। সংগীত পরিচালনা করেছেন হ্যান্স জিমার ও এ আর রহমান।