কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা

Share

কসমেটিক সার্জারিকে নারীদের জন্য এক ধরনের ফাঁদ হিসেবে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড চাপিয়ে দেওয়ার কারণে অনেক নারী নিজের স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে অনিরাপত্তায় ভোগেন।

দিয়া জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে চেহারা ও শরীরের বিভিন্ন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এসব মন্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের কাছ থেকে এসেছে বলে দাবি করেন তিনি। তার মতে, নিজের স্বাভাবিক সৌন্দর্য ও পরিচয়কে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নারীর সৌন্দর্য নিয়ে সামাজিক চাপ ও প্রচলিত ধারণা বদলের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী।