‘দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়, এটা কোনো কথা’

Share

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা লড়াই ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ নিয়ে মজার এক ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে তিনি হাস্যরসের ছলে বলেন, আর্জেন্টিনা এত ঘন ঘন ফাইনাল খেলছে যে সমর্থকদের বারবার ফাইনালের চাপ নিতে হচ্ছে। এরপর প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের খোঁচা দিয়ে মন্তব্য করেন, ফাইনালের উত্তেজনা কেমন, সেটি তারা খুব একটা অনুভব করার সুযোগই পাননি।

তবে শেষ পর্যন্ত নিজের অবস্থানও পরিষ্কার করেন ইরফান। তার ভাষায়, এবার ফাইনাল নিয়ে তিনি বেশ নির্ভার। মেসির আর কিছু প্রমাণ করার নেই, সমর্থকরাও অনেক সাফল্য দেখেছেন। তারপরও সুন্দর একটি ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনার জয়ই দেখতে চান তিনি।