‘রামায়ণ’-এ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন সানি দেওল

Share

নেটফ্লিক্সে ‘ইক্কা’র সাফল্যের পর নতুন উদ্যমে কাজ শুরু করেছেন বলিউড তারকা সানি দেওল। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি জানান, নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয়ের কাজ মাত্র শুরু করেছেন এবং সামনে এখনও অনেক পথ বাকি।

সানি দেওলের ভাষায়, হনুমান কেবল শক্তির প্রতীক নন; তিনি নিষ্পাপ, চঞ্চল এবং প্রভু রামের প্রতি অগাধ ভক্তির এক অনন্য প্রতিচ্ছবি। তাই এমন ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা তার কাছে যেমন সৌভাগ্যের, তেমনি বড় দায়িত্বেরও।

প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটে নির্মিত দুই পর্বের ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ প্রজেক্ট। ছবিটির সংগীতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী হ্যান্স জিমার ও এ আর রহমান, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।