জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার

Share

মঞ্চ ও টেলিভিশনের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার নিজের জীবন, অভিনয় ও শিল্পচর্চার নানা অভিজ্ঞতা নিয়ে সরাসরি দর্শকদের মুখোমুখি হবেন।

নাট্যদল অনুস্বরের আয়োজন ‘অনুস্বর সংলাপ ৪’ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই, শনিবার, বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। ‘জীবন ও অভিনয়’ শীর্ষক এই আয়োজনে তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন।

২০২২ সাল থেকে অনুস্বর নিয়মিত এই সংলাপের আয়োজন করে আসছে। এবারের আয়োজনে দর্শকরা ফেরদৌসী মজুমদারের শিল্পীজীবনের অজানা গল্প ও অভিনয়-ভাবনা জানার একটি বিশেষ সুযোগ পাবেন।