হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিবারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু নাম পরিবর্তনের সিদ্ধান্ত। শিলোহর পর এবার ম্যাডক্স ও জাহারাও নিজেদের নাম থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দিয়ে মায়ের পদবি ‘জোলি’ ব্যবহারের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাহারা ‘জাহারা মার্লে জোলি’ এবং ম্যাডক্স ‘ম্যাডক্স চিভান জোলি’ নামে পরিচিত হতে আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হওয়ার পর শিলোহ আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেন। এদিকে, ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ডিসেম্বরে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে পিট জুয়েলারি ডিজাইনার ইনেস দে র্যামনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, সন্তানদের একের পর এক বাবার পদবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে।