সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’

Share

সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওকে ঘিরে বলিউড তারকা সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। ক্লান্ত ও ওজন কমে যাওয়া চেহারা দেখে অনেক ভক্তই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এমন গুঞ্জনের মধ্যেই সালমান নিজেই সামাজিক মাধ্যমে জানান, ‘যারা আমার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত, তাদের বলছি—আমি ভালো আছি।’ তাঁর এই সংক্ষিপ্ত বার্তার পর ভক্তদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

যদিও অতীতে তাঁর ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সমস্যার কথা আলোচনায় এসেছে, তবে সাম্প্রতিক সময়ে গুরুতর কোনো অসুস্থতার তথ্য অভিনেতা বা তাঁর টিম জানায়নি। এদিকে ৬০ বছর বয়সী সালমান বর্তমানে নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’–এর কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে আরেকটি ছবির শুটিংও চলছে।