সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

Share

দীর্ঘ অভিনয়যাত্রার পর বড় স্বীকৃতি পেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। পাশাপাশি ছবিটিও পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।

এই সম্মানকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে ভক্ত ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইয়ামি। তিনি বলেন, ১৪ বছরের পথচলায় কাজের প্রতি সততা ও অভিনয়ের প্রতি ভালোবাসাই ছিল তার মূল শক্তি।

‘আর্টিকেল ৩৭০’ ছবিটি ইয়ামির জন্য বিশেষ আবেগের, কারণ এটি তার স্বামী আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠানের নির্মাণ। নিজের বিশ্বাস ও পরিশ্রমের ফল হিসেবে জাতীয় পুরস্কারের এই স্বীকৃতিকে আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।