বলিউড অভিনেতা সালমান খানের ছোট ভাই এবং খ্যাতনামা চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সোহেল খান ও সীমা সচদেবের প্রেমের গল্পটা ছিল বেশ নাটকীয়। তাদের প্রথম দেখা হয়েছিল দিল্লির একটি বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখাতেই সীমার প্রেমে পড়ে যান সোহেল। তবে সেই সাক্ষাতের পর টানা চার মাস তাদের আর কোনো দেখা বা যোগাযোগ হয়নি। দীর্ঘদিন পর হঠাৎ একটি রেস্তোরাঁয় আবারও দুজনের দেখা হয় এবং সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক, যা দিন দিন আরও গভীর হতে থাকে।
তবে তাদের ভালোবাসার পথটি সহজ ছিল না। দুই পরিবারের ধর্ম ভিন্ন হওয়ায় সীমার পরিবার থেকে এই সম্পর্কের তীব্র বিরোধিতা করা হয়। সব বাধাবিপত্তি অতিক্রম করে প্রেমের টানে তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার। শেষ পর্যন্ত হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল ও সীমা।