শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, মুখ খুললেন দিলজিৎ

Share

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় অবশেষে মুখ খুললেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করে প্রশাসনের প্রতি তাদের কথা শোনার আহ্বান জানিয়েছেন।

দিলজিৎ বলেন, শুরুতে আন্দোলন নিয়ে মন্তব্য করতে চাননি, কারণ তিনি নিজেকে রাজনৈতিক ব্যক্তি নয়, একজন শিল্পী হিসেবেই দেখেন। তবে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় নীরব থাকতে পারেননি তিনি।

নিজের বক্তব্যের কারণে আবারও ‘দেশদ্রোহী’ তকমা শুনতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই তারকা। কৃষক আন্দোলনের সময়ও সমালোচনার মুখে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের কণ্ঠকে গুরুত্ব দেওয়া উচিত।

এর আগে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে আলোচনায় এসেছিলেন দিলজিৎ। এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় নতুন করে তাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।