পেনেলোপে ক্রুজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বারবার ‘ধন্যবাদ’ বলছিলেন হলিউড অভিনেতা সেথ রোগেন। নতুন সিনেমা ‘দ্য ইনভাইট’-এর শুটিংয়ের এই মজার অভিজ্ঞতা সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে শেয়ার করেন তিনি।
সেথ জানান, দৃশ্যটি ইমপ্রোভাইজ করার সুযোগ থাকলেও তার মুখ থেকে বারবার শুধু ‘ধন্যবাদ’ শব্দটিই বের হচ্ছিল। বিষয়টি দেখে পরিচালক অলিভিয়া ওয়াইল্ডও অবাক হয়ে কারণ জানতে চান। জবাবে সেথ বলেন, এটি ছিল তার স্বাভাবিক কৃতজ্ঞতার প্রকাশ।
অভিনেতা আরও জানান, পেনেলোপের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় তিনি কিছুটা নার্ভাস ছিলেন, কারণ পেনেলোপের স্বামী অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম। তবে মজার ছলে সেথ বলেন, তাকে কেউ নিজের জন্য হুমকি হিসেবে দেখবেন বলে তিনি মনে করেন না। ‘দ্য ইনভাইট’-এ সেথ একজন সংগীত শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন, যার ব্যক্তিগত জীবনের নানা জটিলতা ঘিরেই এগিয়েছে গল্প।