বাগদানের পর এবার পাকিস্তানে নীহা, হবু বরের দেশে যাত্রায় বাড়ছে কৌতূহল

Share

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার প্রেম ও বাগদান নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।

গত ২৯ জুন নিজের ফেসবুক প্রোফাইলে সম্পর্কের অবস্থা ‘এনগেজড’ দেওয়ার পর থেকেই ভক্তদের আগ্রহ বাড়ে। গুঞ্জন রয়েছে, বিদেশ ভ্রমণের সময় এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়, যা পরে বাগদানে গড়ায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

পাকিস্তান সফরে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগের মুহূর্তও শেয়ার করেছেন নীহা। এদিকে হবু স্বামীকে আড়ালে রাখলেও সামাজিকমাধ্যমে প্রকাশ পাওয়া একটি যুগল ছবি ঘিরে আলোচনা আরও বেড়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে নীহা জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন এবং বাগদান হয়েছে। তবে সঠিক সময়েই নিজের সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।