বাবা-মেয়ের প্রথম জুটি ‘কিং’, শুটিংয়ের অগ্রগতি কতদূর?

Share

বলিউডের আলোচিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন সুহানা খান, যা সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ।

ভারতের বিভিন্ন স্থানে চলছে ছবির শুটিং। জানা গেছে, আগস্টে সিনেমাটির শেষ অংশের দৃশ্যধারণ শুরু হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও কিছু অংশের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে খবর।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে শাহরুখের নতুন লুক, যেখানে তাকে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে। ছবিতে সুহানার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি ও রাঘব জুয়ালের মতো তারকারা। বিশেষ ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায়ও।

বাবার সঙ্গে প্রথম বড় পর্দার কাজকে ঘিরে সুহানাও নিচ্ছেন বিশেষ প্রস্তুতি ও প্রশিক্ষণ। সব মিলিয়ে ‘কিং’ এখন বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।