বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

Share

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের আয়োজন ‘ভয়েস অব বাংলাদেশ’ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, বিচারকের আসনে না থাকলে তিনিও এই মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশ নিতে চাইতেন।

তিনি জানান, মৌলিক গান নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ নতুন শিল্পীদের জন্য অনন্য সম্ভাবনা তৈরি করবে। ‘ভয়েস অব বাংলাদেশ’-এর মাধ্যমে নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নেবেন।