সুরের মায়াজালে পাঁচ দশক, এক কিংবদন্তির পথচলা

Share

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান দীর্ঘ পাঁচ দশকের সংগীতজীবনের স্মৃতি তুলে ধরেছেন তার আত্মজীবনীতে। সাড়ে ৪৫০ পৃষ্ঠার এই বইয়ে উঠে এসেছে তার শৈশব, সংগীতযাত্রা, পারিবারিক ঐতিহ্য এবং শিল্পীজীবনের নানা অজানা অধ্যায়।

দীর্ঘদিনের ইচ্ছা ও প্রয়াসের পর লেখা এই আত্মজীবনীতে তিনি শুধু নিজের গল্পই নয়, সেই সময়ের সমাজ, সংস্কৃতি ও সংগীতাঙ্গনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেছেন। বইটির নাম রাখা হয়েছে তার জনপ্রিয় গান ‘লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা’-এর নামে।

আব্বাস উদ্দীনের কন্যা ফেরদৌসী রহমান গান, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তার এই আত্মজীবনী হয়ে উঠেছে দেশের সংগীত ইতিহাসের এক মূল্যবান দলিল