ভেনিসের লাল গালিচায় প্রথমবার বাংলাদেশের সিনেমা

Share

বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেনের ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগ ‘হরাইজনস’-এ লড়বে।

বৃহস্পতিবার প্রকাশিত নির্বাচিত ছবির তালিকায় স্থান পায় সিনেমাটি। এই বিভাগে আরও ১৮টি ছবির সঙ্গে সেরা ছবির স্বীকৃতির জন্য প্রতিযোগিতা করবে এটি।

এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া পুরো দলের জন্য গর্বের বিষয়।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, আয়োজকদের আগ্রহের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের খবর পেয়ে তিনি আনন্দিত। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।