‘বেঙ্গল সিম্ফনি’ নয়, অনুপম রায়ের কনসার্টে মঞ্চ মাতাবে মাইলস

Share

ঢাকার মঞ্চে ফিরছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। প্রশাসনিক জটিলতায় স্থগিত হওয়া তার কনসার্টটি অবশেষে আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে।

‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই আয়োজনে অনুপমের সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর আগে ‘বেঙ্গল সিম্ফনি’র পারফর্ম করার কথা থাকলেও নতুন সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় তাদের পরিবর্তে যুক্ত হয়েছে মাইলস।

ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ভিডিও বার্তায় অনুপম রায় জানান, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকার শ্রোতাদের সামনে গান গাইতে আসছেন তিনি। টিকিট বিক্রি চলছে নির্ধারিত প্ল্যাটফর্মে।