নিউ ইয়র্কের রাস্তায় নীল পরী সাজে নজর কাড়লেন মেহজাবীন

Share

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে নতুন লুকে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার একগুচ্ছ ছবি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

স্লিভলেস রয়্যাল ব্লু গাউন, পরিমিত মেকআপ, মার্জিত হেয়ারস্টাইল ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তোলা ছবিগুলোয় ফুটে উঠেছে রাজকীয় আবহ। নিউ ইয়র্কের স্কাইলাইন ও ব্রুকলিন ব্রিজকে পটভূমি করে তোলা প্রতিটি ছবিই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো…’—যা জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘কাল হো না হো’ এর নিউ ইয়র্ক আবহের প্রতি ইঙ্গিত বহন করে। ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনরা তাকে ‘নীল পরী’ বলে অভিহিত করে প্রশংসায় ভাসাচ্ছেন।